ঢাকাTuesday , 5 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়ন প্রচেষ্টার সেলাই প্রশিক্ষন সমাপ্ত


July 5, 2022 10:06 pm
Link Copied!

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে বে-সরকারি উন্নয়ন সংস্থা ও ঋণ বিতরণ সংস্থার মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীরদেরকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৫জুন) বিকালে খাজরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সমাজ সেবার অস্থায়ী কার্যালয়ে এ মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ কাজ সমাপ্তি ও সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন প্রচেষ্টার অফিস সূত্রে জানা যায়,পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের আওতায় উন্নয়ন প্রচেষ্টার খাজরা ইউনিয়ন শাখার ২৫টি গ্রæপ থেকে ২৫জন স্বল্প আয়ের কর্মজীবি মহিলাদের অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়ন মূলক সেলাই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। ইইউ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে এ মাস ব্যাপি সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চলছিল ।

সমাপ্তি উন্নয়ন প্রচেষ্টার ঋণ সম্বন্বয়কারী গোলা আজমের সভাপতিত্বে ৪নং ওয়ার্ডেও উপি সদস্য ও ভার প্রাপ্ত চেয়ারম্যান রামপদ সানা প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন।
উন্নয়ন প্রচেষ্টার খাজরা শাখার শাখা ব্যবস্থাপক বিষ্ণুপদ পালের সঞ্চলনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মোঃ জালাল উদ্দীন মোড়ল,গোলাম আজম,রামপদ সানা প্রমুখ।

এসময় ইউপি সদস্য হাসমত ঢালী ,প্রসপারিটি প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ন কবির,মহিবুল্লাহ ফকির,খাজরা শাখার শাখা ব্যবস্থাপক বিষ্ণুপদ পাল,প্রশিক্ষক নির্মল মন্ডল ও রঞ্জন মন্ডল প্রমুখ।
সেলাই মেশিন বিতরনকালে এক প্রশিক্ষানার্থী জানান,আমাদেও মত স্বল্প আয়ের কর্মজীবি মহিলাদের এ প্রশিক্ষণ ও সেলাই মেশিণ অনেক প্রয়োজন ছিল। আমরা মেশিন দিয়ে আয় উপার্জন করে আমাদের সন্তানদের লেখা পড়া করাতে পারব।

মাস ব্যাপী এ সেলাই প্রশিক্ষণে আধুনিক স্যালোয়ার কামিজ,প্যান্ট,শার্টসহ যাতবীয় পোশক তৈরীর কাজ নারীরা সহজে শিখতে পারছে বলে একাধিক সদস্য জানান। তারা আরও জানান,প্রশিক্ষণ শুরুতেই তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন সংস্থা থেকে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।