ঢাকাMonday , 4 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির বড়দলে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার চুরি


July 4, 2022 9:47 pm
Link Copied!

বড়দল প্রতিনিধি : আশাশুনিতে স্বামী স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ চক্র। ঘটনাটি ঘটেছে গত রবিবার (৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, ওই গ্রামের মৃত সিদাম কুন্ডুর ছেলে স্বপন কুন্ডু (মাখম কুন্ড) (৮০) ও তার স্ত্রী ঊষা রানী কুন্ডু (৬৫)কে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে এ সংঘবদ্ধচক্র। সোমবার সকাল ৮টার দিকে ডলি রানী তার বাড়িতে দুধ নিতে এসে দেখে খাওয়ার প্লেটের পাশে ঊষা রানী ও ঘরের ভিতরে খাটের উপরে স্বপন কুন্ডু অচেতন অবস্থায় পড়ে আছে। তখন তিনি পার্শ্ববর্তী লোকজনকে ডাকলে তারা এসে অচেতন অবস্থায় স্বামী-স্ত্রী দুজনকে স্থানীয় গ্রাম্য ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত চেতনা নাশক ঔষধ নাকি স্প্রে করে অজ্ঞান করেছে এবং স্বর্ণালংকার সহ নগদ কত টাকা নিয়ে গেছে তার সঠিক তথ্য পাওয়া যায়নি।

আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) বলেন, বিষয়টা আমাদের কেউ জানায়নি এইমাত্র আপনি বলছেন তাই শুনলাম। সেখানে পুলিশ পাঠিয়েছি অচেতন ব্যক্তিদের চিকিৎসা চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা একটি সংঘবদ্ধচক্র এই সংঘবদ্ধচক্রকে খুঁজে বের করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।