ঢাকাSunday , 3 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতির নির্বাচনে ১২ পদে ১২টি মনোনয়ন পত্র জমা


July 3, 2022 10:11 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ ৮৬/সাত এর ত্রি-বার্ষিক নির্বাচন ২০২২ উপলক্ষে ১২ পদে ১২টি মনোনয়ন পত্র জমা পড়েছে। রবিবার (০৩ জুলাই) মনোনয়ন পত্র জমা দিয়েছে প্রার্থীরা।

ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ রেজিঃ ৮৬/সাত এর নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত প্রধান নির্বাচন কমিশিনার জিয়াউর বিন সেলিম যাদু, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুস সাত্তার ও শেখ শহিদুল ইসলাম জানান, আগামী ২৭/০৭/২০২২ তারিখের ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচনকে সামনে রেখে উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে ১২ পদের বিপরীতে ১২টি মনোনয়ন জমা দিয়েছে প্রার্থীরা। নির্বাচনী তপশীল অনুযায়ী আগামী ০৫/০৭/২০২২ মনোনয়ন পত্র যাচাই বাঁছাই ও বৈধ ও অবৈধ মনোনয়ন পত্র এর খসড়া তালিকা প্রকাশ, ০৬/০৭/২০২২ ও ০৭/০৭/২০২২ তারিখে প্রাথমিক খসড়া তালিকা মনোনয়ন পত্রের আপিল আবেদন, ১২/০৭/২০২২, ১৩/০৭/২০২২ ও ১৪/০৭/২০২২ তারিখে আপিল আবেদনের উপর শুনানী গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণ, ১৭/০৭/২০২২ তারিখে বৈধ ও বাতিলকৃত প্রার্থীর তালিকা প্রকাশ, ১৮/০৭/২০২২ তারিখে প্রার্থীতা পদ প্রত্যাহার, ১৯/০৭/২০২২ তারিখে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রার্থীদের প্রতীক বরাদ্দ এবং ২৭/০৭/২০২২ তারিখে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।