ঢাকাSunday , 3 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ডাম্পার-পিকআপের মখোমুখি সংঘর্ষ


July 3, 2022 9:31 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় ডাম্পার-পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক জন আহত হয়েছে। রবিবার (৩ জুলাই) সকাল ১১ টায় পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ ঘটে। জানা যায় খুলনাগামী একটি মাছবাহী পিকআপ ও সাতক্ষীরাগামী একটি ডাম্পার পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রী কলেজ সংলগ্ন এলাকায় পৌছা মাত্র মাছবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারের সামনা সামনি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও ডাম্পার দুমড়ে মুচড়ে যায়।

এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ডাম্পারের ড্রাইভার আনারুল ইসলাম সামান্ন আঘাতপ্রাপ্ত হয়। পরে এলাকায় বিশাল যানজট দেখা দিলে পাটকেলঘাটা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ডাম্পার ও পিকআপ দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।