ঢাকাSaturday , 2 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর সার্বজনীন পূজা মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা


July 2, 2022 10:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় হিন্দু ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০২ জুলাই) দুপুরে কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির আয়োজনে মন্দির কমিটির উপদেষ্টা অধ্যাপক ভূধর চন্দ্র সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু। এসময় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির উপদেষ্টা দ্বীনবন্ধু মিত্র, সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সভাপতি গৌর দত্ত, সহ-সভাপতি শংকর কুমার রায়, সাংগঠনিক সম্পাদক ও জেলা জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার মন্টু, প্রশান্ত রায়, সমীর কুমার বসু, অমীয় দত্ত, বলাই দে, বিমল স্যান্নাল, তপন হালদার প্রমুখ।

শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২২ উপলক্ষে বিশ্বমানবতার শান্তি ও মঙ্গল কামনায় মন্দির কমিটির আয়োজনে ৮দিন ব্যাপি প্রতিদিন দুপুরে ২ হাজার থেকে প্রায় ৩ হাজার ভক্তদের খাওয়ানো ও প্রতিদিন সন্ধ্যায় ভগবত আলোচনা ও প্রসাদ বিতরণ করা হবে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কাটিয়া নারিকেলতলা কর্মকার পাড়া সদর সার্বজনীন পূজা মন্দির কমিটির সহ-সভাপতি শংকর কুমার রায়। এসময় সদর সার্বজনীন পূজা মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।