ঢাকাSaturday , 2 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ৯৭০ গ্রাম গাঁজা ১৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক


July 2, 2022 9:45 pm
Link Copied!

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বংশীপুরে অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম গাঁজা ও ১৯০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (০১ জুলাই) বিকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশন কৈখালীর সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, খুলনার সোনাডাঙ্গার হাফিজ নগরের মোঃ জামাল মাতব্বর (২৫) ও সাতক্ষীরার শ্যামনগরের বংশীপুরের মোঃ ফারুক হোসেন (২৮)। কোস্টগার্ড জানিয়েছে, জব্দকৃত ইয়াবা, গাঁজা ও আটককৃত ব্যক্তিদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ কোস্টগার্ড কর্তৃক আসামি হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।