ঢাকাSaturday , 2 July 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চিংড়িতে পুশ করার সময় ২জন আটক: জরিমানায় মুক্তি


July 2, 2022 9:41 pm
Link Copied!

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোট কুপট গ্রামে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার সময় ২জনকে আটক করেছে নৌ পুলিশ। বুড়িগোয়ালিনী নৌথানার অফিসার ইনচার্জ খাঁন শরীফুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে। আটককৃতরা হলেন, উপজেলার ছোট কুপোট এলাকার জাহিদুলের ছেলে মিলন (১৮) ও রমজান আলীর ছেলে জোহর আলী (৩৫)।

নৌথানার অফিসার ইনচার্জ খাঁন শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুশ করা অবস্থায় ১০ কেজি বাগদা চিংড়িসহ ২জনকে আটক করতে সক্ষম হই। পরবর্তীতে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২০ টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদÐের আদেশ দেন। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার কান্তি মজুমদার ও উপস্থিত ছিলেন। পরে আটককৃতরা জরিমানার টাকা পরিশোধ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।