ঢাকাThursday , 30 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেতনার তীরে দর্শক মাতালো শিল্পকলার নদী মাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান


June 30, 2022 9:36 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় নদী মাতৃক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সুপারিঘাট ব্রিজ সংলগ্ন বেতনা নদীর তীরে দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠান মাতিয়ে তোলে এলাকার সর্বস্তরের মানুষকে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিলটন, সংগীত শিক্ষক শহিদুল ইসলাম, বিশ্বজিৎ সাহা, আব্দুল মান্নান, নির্মল কুমার প্রমুখ। এসময় অত্র এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন এবং উৎসবমুখর এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।