ঢাকাThursday , 30 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদের উদ্যোগে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে সহায়তার চেক বিতরণ


June 30, 2022 9:20 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ২০২১ – ২২ অর্থ বছরে রাজস্ব তহবিলের খাত (শিক্ষা ও চিকিৎসা) হতে গরীব ও অসহায় ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গনে স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

জেলার ১৩৬ জন ব্যক্তির মাঝে শিক্ষার উন্নয়ন ও চিকিৎসার জন্য ৮ লক্ষ ৮১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান।
ক্যাপশন : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ২০২১ – ২০২২ অর্থ বছরের রাজস্ব তহবিলের খাত হতে গরীব ও অসহায়দের মাঝে চেক বিতরণ করছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।