ঢাকাTuesday , 28 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট


June 28, 2022 10:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে শয়নকক্ষে চেতনানাশক স্প্রে করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কুশুলিয়া গ্রামের গোপাল চন্দ্র মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। সূত্র জানান, প্রতিদিনের ন্যায় গোপাল চন্দ্র মন্ডল ও তার স্ত্রী সুভদ্র রাণী রাতের খাবারের পর নিজ শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে।

ওই সময় দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে দিয়ে সবাইকে অচেতন করে ঘরের ভেতর প্রবেশ করে।
এরপর ঘরের আলমারী ভেঙ্গে নগদ ৬৫ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার, চারটি মোবাইল ফোনসহ কাপড়-চোপড় লুট করে নিয়ে যায়।

সকালে স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দেয়। বর্তমানে ওই দম্পতি নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
থানার উপ-পরিদর্শক খবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,খবরটি পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।