ঢাকাMonday , 27 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় শুদ্ধাচার পুরস্কার প্রদান


June 27, 2022 10:20 pm
Link Copied!

২৬ জুন ২০২২ রবিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২২ প্রদান করা হয়। এই বছর শুদ্ধাচার পুরস্কারে পুরস্কৃত হন মাশরুবা ফেরদৌস, উপপরিচালক, স্থানীয় সরকার, জনাব প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, তালা মোঃ সহিদুল ইসলাম, অফিস সহায়ক, জে এম শাখা, মোঃ বেনজির, মোঃ আলাউদ্দিন, অফিস সহায়ক, সাধারণ শাখা।

উক্ত অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র বিতরণ করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মহোদয়। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রেজা রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।