ঢাকাMonday , 27 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় উন্নয়ন প্রচেষ্টার সেলাই প্রশিক্ষণ পরিদর্শন


June 27, 2022 10:41 pm
Link Copied!

নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নে বে-সরকারি উন্নয়ন সংস্থা ও ঋণ বিতরণ সংস্থার মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন সংস্থার উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
সোমবার (২৭ জুন) সকালে খাজরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন সমাজ সেবার অস্থায়ী কার্যালয়ে এ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কাজ পরিদর্শন করা হয়েছে।

উন্নয়ন প্রচেষ্টার অফিস সূত্রে জানা যায়,পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) প্রকল্পের আওতায় উন্নয়ন প্রচেষ্টার খাজরা ইউনিয়ন শাখার ২৫টি গ্রæপ থেকে ২৫জন স্বল্প আয়ের কর্মজীবি মহিলাদের অকৃষিজ বিষয়ক দক্ষতা উন্নয়ন মূলক সেলাই প্রশিক্ষনের ব্যবস্থা করা হয়েছে। ইইউ ও পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় উন্নয়ন প্রচেষ্টার বাস্তবায়নে এ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

পরিদর্শনকালে সাবেক ইউপি সদস্য মোঃ জালাল উদ্দীন মোড়ল,প্রসপারিটি প্রকল্পের এরিয়া ম্যানেজার মোঃ হুমায়ন কবির,মহিবুল্লাহ ফকির,খাজরা শাখার শাখা ব্যবস্থাপক বিষ্ণুপদ পাল,প্রশিক্ষক নির্মল মন্ডল ও রঞ্জন মন্ডল পরিদর্শনে অংশ গ্রহণ করেন।

মাস ব্যাপী এ সেলাই প্রশিক্ষণে আধুনিক স্যালোয়ার কামিজ,প্যান্ট,শার্টসহ যাতবীয় পোশক তৈরীর কাজ নারীরা সহজে শিখতে পারছে বলে একাধিক সদস্য জানান। তারা আরও জানান,প্রশিক্ষণ শুরুতেই তাদের প্রত্যেককে একটি করে সেলাই মেশিন সংস্থা থেকে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।