নিজস্ব প্রতিবেদক : ১৯৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন, কলারোয়া উপজেলার কুমারনাল এলাকার করিম মোল্লার ছেলে মো. ফয়সাল হোসেন (১৯) ও মো. জিয়াউর রহমানের ছেলে মো. রাসেল হোসেন (১৬)।
শুক্রবার বিকেলে পাটকেলঘাটার সরুলিয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯৫০ পিস ইয়াবাসহ আসামীদের গ্রেফতার করা হয়েছে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
