ঢাকাSaturday , 25 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মথুরেশপুর ইউনিয়ন পরিষদে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ উৎসব


June 25, 2022 10:01 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে আনন্দ র‌্যালি, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মথুরেশপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (২৫ জুন) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

পরবর্তীতে ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউপি সচিব নাসরিন আক্তার, প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের রহমান, আরিজুল ইসলাম, রহমত আলী, নূর মোহাম্মাদ মোল্লা, হাসান, দেবাশীষ ঘোষ, জিএম আব্দুল জলিল, এসএম আবু তাহেরসহ সংরক্ষিত ওয়ার্ড সদস্যরা, বীর মুক্তিযোদ্ধাগন, গ্রামপুলিশ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা, সাংবাদিকবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে পরিষদ চত্তত্বে জারি গান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।