ঢাকাSaturday , 25 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডেন্টাল সার্জনদের মিলন মেলা


June 25, 2022 9:29 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সাতক্ষীরা জেলা শাখা কমিটি অনুমোদন ও সকল ডেন্টাল সার্জনদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির লক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় শহরের রসনা বিলাস রেস্টুরেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ডা: মোঃ হাবিবুল্লাহ বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: জি এম নুর ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা: সঞ্জীব সরদার, ডা: জাহিদ আলম, ডা: ইদ্রিস আলী, ডা: নাজমুস সাদাত, ডা: ইসরাত জান্নাত, ডা: জিতাদিত্য রায় (জিৎ), ডা: সরদার মুনিম, ডা: জাকিয়া সুলতানা (দোলা), ডা: মাকসুদুর রহমান, ডা: সমীর কুমার বসাক, ডা: তন্ময় দেবনাথ, ডা: শেখ মেহেদী হাসান রাজু, ডা: ইব্রাহিম খলিল, ডাঃ আবু হোসাইন, ডাঃ তাসলিমা আকতারপ্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ডেন্টাল সার্জনদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি করার জন্য আমরা সমবেত হয়েছি। সকল ডেন্টাল সার্জনগণের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছে’। বক্তারা আরো বলেন, ‘অনেকে আছেন যারা ছয় মাসের কোর্স করে দন্ত চিকিৎসক হিসেবে রোগীদের অপচিকিৎসা দিচ্ছেন। এতে প্রকৃত ডেন্টাল সার্জনদের সুনাম নষ্ট হচ্ছে। রোগীরা প্রকৃত ডেন্টাল সার্জনদের প্রতি আস্থা হারাচ্ছেন। সকলকে উদ্দেশ্য করে বক্তারা বলেন, একটি কথা মনে রাখতে হবে বিডিএস ডিগ্রিধারী ব্যতীত অন্য কেউ ডেন্টাল সার্জন বা দাঁতের ডাক্তার নয়। দাঁতের সঠিক চিকিৎসা পেতে হলে অবশ্যই বিডিএস ডিগ্রিধারী ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে’। উক্ত অনুষ্ঠানে ডিগ্রিধারী অভিজ্ঞ ডেন্টাল সার্জনদের উপস্থিতির কারণে আলোচনা সভা মিলন মেলায় পরিণত হয়। আলোচনা সভায় দন্ত রোগীদের সর্বোচ্চ উন্নত মানের সেবা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।