ঢাকাFriday , 24 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার


June 24, 2022 10:25 pm
Link Copied!

তালা প্রতিনিধি : ডাকাতির প্রস্তুতিকালে তালার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি এলাকা থেকে ধারালো অস্ত্র সহ ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে তালা থানা পুলিশ। থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম’র নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ডাকাতদের আটক করে।

তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম জানান, ডাকাতির জন্য ১০/১৫ জনের একটি ডাকাত দল উপজেলার কৃষ্ণকাটি বিলে কপোতাক্ষ নদের ধারে অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১০টার দিকে এসআই কাউছার, এসআই ইমন ও এএসআই আসাদুর রহমান সহ পুলিশের একটি টিমকে সাথে নিয়ে তৎক্ষনাত সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ডাকাত দলের সদস্য পাইকগাছা উপজেলার বান্দিকাটি গ্রামের আব্দুল গনি শেখের পুত্র সুমন শেখ (২৭), একই উপজেলার রাড়–লী গ্রামের আকবর শেখের পুত্র সিদ্দিক শেখ (৩৫) ও ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দ্বীন মোহাম্মাদ মীরের পুত্র আলমগীর হোসেন মীর (২৮) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ধারালো চাপাতি ও ছুরি উদ্ধার করা হয়। এঘটনায় ধৃত ডাকাতদের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা (২৪/২২) দায়ের করা হয়েছে এবং শুক্রবার তাদের সাতক্ষীরা জেল হাযতে প্রেরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।