নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের মাগুর বৌ-বাজারের তাহা ড্রিংকিং ওয়াটার এর ডিলার একাদশকে হারিয়ে (৫-৩) গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়েছে তাহা ড্রিংকিং ওয়াটার একাদশ। শুক্রবার (২৪ জুন) বিকালে শহরের অদূরে মাগুরা মিন্টুর ইটের ভাটা নামক মাঠে জাকজমকপূর্ণ ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।
৯০ মিনিটের খেলায় সর্বোচ্চ ০৩টি গোল দিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন তাহা ড্রিংকিং ওয়াটার একাদশের মাসুদ হোসেন। মাগুরা এলাকার শত শত ক্রীড়ামোদী উৎসুক জনতা মনোমুগ্ধকর ফুটবল খেলাটি উপভোগ করেন। খেলা শেষে তাহা ড্রিংকিং ওয়াটারের স্বত্ত¡াধিকারী ও বিজয়ী দলের ক্যাপ্টেন তামিম উদ্দীন তামিম চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
