ঢাকাTuesday , 21 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মনোসামাজিক বিষয়ক কর্মশালা


June 21, 2022 10:14 pm
Link Copied!

তালা প্রতিনিধি : উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সাথে মনোসামাজিক বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার (২১ জুন) সকালে তালা ডবিøউজেসিসি প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। উত্তরণের ইয়ুথ এ্যামপাওয়ার্ড প্রজেক্টের আয়োজনে, ওয়ার্ডভিশন বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় এবং গেøাবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ^াস।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. সৈয়দ আহমেদের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, তালা হাসপাতালের চিকিৎসক বাপ্পাদিত্য গাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা সুমনা শারমিন, তালা থানার এসআই ইমন হাসান প্রমুখ। এসময় উক্তরণের প্রকল্প অফিসার যোয়াকিম মন্ডল, টেকনিক্যাল অফিসার লায়লা পারভীন হিমেল, মনিটরিং এন্ড এভালুয়েশন অফিসার শেখ মুসফিকুর রহমানসহ বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, পুরোহিতসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।