ঢাকাTuesday , 21 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুল্যা ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ও উন্নয়ন পরিকল্পনা


June 21, 2022 10:01 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কুল্যা ইউনিয়ন পরিষদে জনগণের অংশ গ্রহণে ২০২১-২২ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা ও উন্নয়ন পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) সকাল ১০.৩০ টায় কুল্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান ওমর ছাকি ফেরদৌস পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান। ইউপি সচিব সিরাজুর রহমান ও ডিজিটাল সেন্টার কর্মী রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার তাহেরা বিশ্বাস, বিউটি কবির, আরতি সরকার, ইউপি সদস্য আব্দুল কাদের গাজী, নজরুল ইসলাম, আব্দুল কাদের সানা, বছির আহমেদ টুকু, উত্তম কুমার দাশ, আলমগীর হোসেন আঙ্গুর, আব্দুর রশিদ সরদার, বিশ্বনাথ সরকার ও ওয়ার্ল্ড ভিশনের সমতা প্রকল্পের প্রজেক্ট অফিসার হারুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে ২০২২-২০২৩ অর্থ বছরের ২৯ লক্ষ ৫৬ হাজার ৫০ টাকার রাজস্ব বাজেট ও ৯১ লক্ষ ১০ হাজার টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়। একই সাথে ২০২১-২০২২ অর্থ বছরের সংশোধিত বাজেট পেশ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।