ঢাকাMonday , 20 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত


June 20, 2022 10:10 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগদান ও আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্যভাবে উদযাপন উপলক্ষে শ্যামনগরে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুন) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলনের পরিচালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্যবৃন্দ, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগদান, ২৩জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্যভাবে পালন ও সকল ওয়ার্ডে আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল অনুষ্ঠান সফল করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করার বিষয়ে বিশেষ বর্ধিত সভার আলোচনায় স্থান পায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।