ঢাকাMonday , 20 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবি বেগম সুফিয়া কামালের ১১১তম জন্মদিন পালিত


June 20, 2022 9:53 pm
Link Copied!

বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা ২০ জুন ২০২২ সোমবার নিজস্ব কার্যালয়ে – জননী সাহসিকা বেগম সুফিয়া কামালের ১১১ তম জন্ম দিবস পালন করেছে। মহিলা পরিষদের সভাপতি আনঞ্জুমানারা বেগমের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনাসভা সঞ্চালনা করেন মহিলা পরিষদের সাধারন সম্পাদক জ্যোৎ¯œা দত্ত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শামিমা আখতার,সালেকা হক কেয়া, হাফিজা খাতুন, রুপা মিত্র , সাবিত্রী কর্মকার প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে কবি সুফিয়া কামালের বর্ণাঢ্য জীবনী তুলে ধরেন।

কবি সুফিয়া কামাল ১৯১১ সালের ২০ জুন বরিশাল জেলার শায়েস্তাাবাদ নবাব পরিবারে জন্ম গ্রহণ করেন। বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আশীর্বাদ ধণ্য সুফিয়াকামাল ছিলেন কবি, সংগঠক, নারী মুক্তি আন্দোলনের যোদ্ধা এবং সকলের প্রিয় খালাম্মা।
নারী মুক্তির আদর্শ কবি সুফিয়া কামালের কাব্য রচনা তাঁকে পরিচিতি দিয়েছিলো, কিন্তু মানুষকে তিনি আকর্ষণ করেছিলেন তার আদর্শ, কর্ম, মানবতাবোধ আর দেশপ্রেম উদ্বুদ্ধ চিন্তা চেতনার বহিঃপ্রকাশ দিয়ে।
৫২’র ভাষা আন্দোলন, ৬৯’র গণআন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধে তিনি যেমন ছিলেন সক্রিয় তেমনি যুদ্ধপরবর্তি দেশ গঠনে তার ভূমিকা ছিলো অণবদ্য। সুফিয়া কামাল, তাঁর পরিচয় শুধু কবি নয় শুধু নারী আন্দোলনের নেত্রী নয়, তিনি ছিলেন জাতীয় জীবনে সকল প্রগতিশীল লড়াই সংগ্রামের অকুতোভয় নেত্রী।

সুফিয়া কামাল বেড়ে উঠেছেন কন্যা সন্তান হিসেবেই, নারী হিসেবে মুখোমুখি হয়েছেন সকল বৈষম্যের, পারিবারিক জীবনেও সহ্য করেছেন নানাবিধ বিচ্ছেদ বেদনা, কিন্তু তাই বলে মানুষ হিসেবে কখনোই ভুলে যাননি তার দায়বদ্ধতা। নেতৃত্ব দেয়ার জন্য বা সংগঠক হবার জন্য পিতৃতান্ত্রিক এই সমাজে ‘নারী’ পরিচয়কে প্রতিবন্ধক হিসেবে গ্রহণ করেননি বরং শক্তি হিসেবে প্রকাশ করেছেন।

তিনি নারী হিসেবে শুধু ‘মা’ এর ভূমিকা পালন করেননি, নারী সমাজের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে নিজের আন্দোলন হিসেবে গ্রহণ করেছেন। সংগঠক হিসেবে গড়ে তুলেছিলেন “বাংলাদেশ মহিলা পরিষদ” সহ বিভিন্ন ধরনের সংগঠন যেমন, গেন্ডারিয়া মহিলা সমিতি, বেগম ক্লাব, বুলবুল ললিতকলা একাডেমী, ছায়ানট, বাংলাদেশ লেখিকা সংঘ, বঙ্গবন্ধু পরিষদ ইত্যাদি ।
প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই তাঁর শিক্ষা তাঁকে ধর্মীয় গোড়ামি, ধর্মান্ধতা, স্বৈর ও সামরিক শাসনের বিরুদ্ধে সোচ্চার করেছিলো । নারীমুক্তি নিয়ে কাজ করার জন্য জনবিচ্ছিন্ন হয়ে পড়েননি তিনি, কিন্তু কখনোই নারীর সমঅধিকার প্রশ্নে আপোষ করেননি। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।