ঢাকাSaturday , 18 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মোল্যা রফিকুল জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব


June 18, 2022 9:46 pm
Link Copied!

আশাশুনি প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্বাচিত
হয়েছেন আশাশুনির বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা মোল্যা রফিকুল ইসলাম। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয় সভাপতি এড. ইসলাম আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভূ এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মকবুল হোসেন এমপি।

সভায় সর্বসম্মতিক্রমে আশাশুনি আ’লীগের বর্ষিয়ান নেতা মোল্যা রফিকুল ইসলামকে জাতীয় মৎস্যজীবি
সমিতির মহাসচিব নির্বাচিত করা হয়। মোল্যা রফিকুল ইসলাম জাতীয় মৎস্যজীবি সমিতির কেন্দ্রীয়
কমিটির মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন আশাশুনি জাতীয় মৎস্যজীবি সমিতির
নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।