ঢাকাSaturday , 18 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা


June 18, 2022 10:01 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদরের বৈকারী বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টায় বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমানের সভাপতিত্বে নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দদেরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং বরণ করে নেন বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।উল্লেখ্য যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর’র বিদ্যালয় পরিদর্শক ড. বিশ^াস শাহিন আহম্মদ স্বাক্ষরিত ১৬/০৬/২০২২ তারিখে প্রধানমালা এস.আর.ও নং-১৫৩/আইন/২০০৯-এর ৭ ও ৮ ধারা অনুযায়ী আগামী ২ বছরের জন্য এ ম্যানেজিং কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি শেখ মাহফুজুর রহমান, সদস্য সচিব বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.এ কাশেম, সাধারণ শিক্ষক সদস্য মো. তোতাউর রহমান, মো. রফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য নুরুন্নাহার, অভিভাবক শিক্ষক সদস্য মো. রুহুল কুদ্দুস, মো. সিরাজুল ইসলাম, মো. আবু বকর, মো. সেলিম কবীর, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মোমতাজ খাতুন প্রমুখ। নতুন ম্যানেজিং কমিটির পরিচিতি সভা শুভেচ্ছা বিনিময়কালে বিকে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।