ঢাকাFriday , 17 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শহরের বিনেরপোতায় সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

admin
June 17, 2022 11:44 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শহরের বিনেরপোতা এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ১৭ জুন রাত আনুমানিক পৌনে ১১ টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এ সময় আরও ১ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শহরের ছায়া রেস্তোরাঁর স্বত্বাধিকারীর ভাই ও আব্দুল কাদেরের ছেলে মোঃ বজলুর রহমান এবং শহরের পলাশপোল এলাকার মইন আলীর ছেলে আঃ সালাম। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রাক্টর এর পিছনে বডি লাগিয়ে প্রধান সড়ক দিয়ে মাটি নেওয়ার ফলে সড়কে পড়ে থাকা মাটি ও বৃষ্টির পানিতে পিচ্ছিল কাদার সৃষ্টি হয়েছে। ঘটনার সময় ওই তিনজন মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ দ্রুতগামী একটি অ্যাম্বুলেন্স তাদের পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোঃ বজলুর রহমানের মৃত্যু হয়। অপর দুজনকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমকেও মৃত ঘোষণা করে। পুলিশ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।