প্রেস বিজ্ঞপ্তি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শুক্রবার আসরের নামাজের পর সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রদলের উদ্যেগে পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান।
সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহŸায়ক মিজানুর রহমান মিজানরে সভাপতিতে আরও উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক শিবলু রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহŸায়ক মোবাশ্বের হোসেন মধু, আশাশুনি উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহŸায়ক মিয়ারাজ হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সকল স্তরের নেতৃবৃন্দ। মিলাদ শেষে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের জামে মসজিদের ইমাম।
