ঢাকাThursday , 16 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


June 16, 2022 9:50 pm
Link Copied!

কামাল হোসেন ঃ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন আন্তঃপ্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই জুন) বিকাল ৫ টায় মহিষকুড় বি,জি,এম ক্লাব ফুটবল মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির শুভ উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের সহ- সভাপতি ও শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু।

ফাইনাল ম্যাচে বালিকা গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম বালিকা মহিসকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়।টাইব্রেকারে মহিষকুর বালিকা দল ৪ এবং গাজীপুর বালিকা দল ২ গোল করে । মহিষকুড় বালিকা দল ২গোলে জয় লাভ করে। অন্যদিকে শ্রীউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল নাকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে পরাজিত করে। এছাড়া আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুবনেতা আলাউদ্দিন লাকী, ইউনিয়ন সেচ্ছাসেবক সভাপতি মুকুল হোসেন, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী আফিফ মোল্লা, ইউপি সদস্য আবু হাচান, ইয়াছিন আলী, নজরুল ইসলাম বাচ্চু, আক্তার হোসেন, আঃ রাজ্জাকসহ উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী বৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।