ঢাকাWednesday , 15 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পরিষদের উদ্যোগে ২২১টি প্রতিষ্ঠানের মাঝে চেক বিতরণ


June 15, 2022 10:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে ২০২১ – ২০২২ অর্থ বছরের গৃহীত প্রকল্পের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুন) বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদ প্রাঙ্গণে স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপপরিচালক ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাশরুবা ফেরদৌস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

এ সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা পরিষদের সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা, জেলা পরিষদের সাবেক সদস্য মীর জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান। জেলার ২২১টি প্রতিষ্ঠানের মাঝে ১ কোটি ৬ লক্ষ ৫১ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ,স্কুল-কলেজ ,শ্মশান, মন্দির ও সামাজিক সংগঠনের মাঝে এ চেক বিতরণ করা হয়। এ চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।