ঢাকাTuesday , 14 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় বিআরডিবির মাঠ সংগঠক নিহত


June 14, 2022 9:16 pm
Link Copied!

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় বিআরডিবির কর্মকর্তা আশরাফ আলী (৫৭) মারা গেছেন। যশোরÑ চুকনগর সড়কের কেশবপুর শহরের ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে। তিনি ডুমুরিয়া উপজেলার উলা গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলা বিআরডিবির পল্লী জীবিকায়ন প্রকল্পের মাঠ সংগঠক আশরাফ আলী সকালে ভ্যানে শহরের বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। পথিমধ্যে কেশবপুরের ত্রিমোহিনী মোড়ে ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ভ্যানচালক উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুর রাজ্জাক (৬০) আহত হন। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে চুকনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।