ঢাকাMonday , 13 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষক ও সুপারভাইজারদের বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন


June 13, 2022 9:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: আশাশুনিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষ ও সুপারভাইজারদের ১২ দিন ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ১০টায় আশাশুনি এতিম ছেলে-মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (২ জুন থেকে ১৩ জুন) সাতক্ষীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ প্রশিক্ষণের আয়োজন করে। সমাপনী দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রশিক্ষণ বাস্তবায়ন সংস্থা সাস এর বাস্তবায়নে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারি পরিচালক ও কোর্স কো-অর্ডিনেটর হিরামন কুমার বিশ্বাস।

৩ জন সুপারভাইজার ও ৩৫ জন শিক্ষক অংশগ্রহণে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকাশ হোসেন,
সমাপনী দিনে ১২ দিন ব্যাপী প্রশিক্ষণের মূল্যায়ন করে প্রশিক্ষনার্থীদের আগামী ২৮ জুনের ভেতর সম্মানী প্রদান করা হবে বলে আশ্বস্থ করা হয়েছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।