ঢাকাSunday , 12 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক তদারকী কমিটির সভা


June 12, 2022 10:06 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক তদারকী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) বিকালে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের অফিস রুমে সাংগঠনিক তদারকী কমিটির আহবায়ক সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় সাংগঠনিক তদারকী কমিটির সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন সাংগঠনিক তদারকী কমিটির সদস্য সচিব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ¦ মো. নজরুল ইসলাম, সাংগঠনিক তদারকী কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কহিনুর ইসলাম, শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ। সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক তদারকী কমিটির সভায় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ ও সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং সদর ও পৌর আওয়ামী লীগের কমিটি গঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধার্ন্ত গৃহীত হয়। এসময় সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক তদারকী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।