ঢাকাThursday , 9 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার ট্রাক ভর্তি মিনিকেট চাল জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা


June 9, 2022 10:03 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় উৎপাদিত বিআর-২৮ ধানের চাল ম্যাশিনে ছাটাই করে তৈরী হচ্ছে মিনিকেট চাল। যদিও মিনিকেট নামে কোন ধান নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও আনা হয় মোটা ধানের চাল। পরে তা ম্যাশিনে ছাটাই করে করা হয় চিকন ও ছোট আকৃতি। পরে তা মিনিকেট নামে বিক্রি হচ্ছে হচ্ছে ঢাকাসহ সরাদেশে।  বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরায় মোটা চাল চিকন করে মিনিকেট নামে বাজার জাত করার চেষ্টাকালে চাল জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শহরের চালতেতলা এলাকায় মিনিকেট চালের বস্তায় প্রক্রিয়াকরণ করা আটাশ চাল ভর্তি করে মিনিকেট চাল নামে বিক্রির চেষ্টাকালে আটক করা হয় মিল মালিক তপন কুমার সাহাকে। এসময় তপন কুমার সাহা নিজের দোষ স্বীকার করায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও সদর উপজেলা খাদ্য বিভাগ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চালতেতলার তাপস এগ্রো ইন্ড্রাষ্ট্রিজে অভিযান চালিয়ে ট্রাকভর্তি মিনিকেট (২৮ চাল) চাল জব্দ করে।

ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর,সাতক্ষীরার সহকারি পরিচালক নাজমুল হোসেন জানান, শহরের চালতেতলা এলাকার একটি রাইচ মিলে প্রতারণা মাধ্যমে মিনিকেট চাউলের বস্তার মধ্যে আঠাশ চাউল প্রসেসিং করে তা বস্তাবন্দী করে ট্রাক ভর্তি করে রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ট্রাক ভর্তি চাউল জব্দ করার পর মিল মালিক তপন কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে উক্ত রাইচ মিলে গোডাউন ভর্তি চাউল মজুদ রাখায় তা আগামী তিনদিনের মধ্যে বাজারজাত করণের নির্দেশ দেয়া হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ন রশিদ ও ক্যাবের প্রতিনিধি সাকিবুর রহমান বাবলা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।