ঢাকাThursday , 9 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে আলোচনা সভা


June 9, 2022 9:43 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা পর্যায়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে ঈমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের জামে মসজিদে ইসলামিক ফাউÐেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফিল্ড সুপারভাইজার মুহা. আসাদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম। তিনি বলেন- আপনারা সমাজের শ্রদ্ধেয় ব্যক্তি। সমাজে শান্তি শৃঙ্খলা, সামাজিক ভ্রাতিত্ববোধ অক্ষুন্ন রাখতে আপনাদের ভূমিকা বেশি। কোন গুজবে কান দিবেন না। কিছু শুনেই আইন হাতে তুলে নিবেন না। উপজেলার শতাধিক মসজিদের ঈমামগণের অংশগ্রহণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান।
মডেল কেয়ারটেকার মহিউদ্দীনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ঈমাম মাও. আব্দুল মজিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।