ঢাকাWednesday , 8 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত


June 8, 2022 10:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভ ধারণ প্রতিরোধে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরা জেলার উপপরিচালক রওশন আরা জামান।
কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সেলিম এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহকারী পরিচালক (সিসি) ডা. এবিএম দীন মোহাম্মদ, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, ডা. প্রবীর কুমার প্রমুখ। বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রেডিও নলতা’র স্টেশন ম্যানেজার সেলিম শাহরিয়ার প্রমুখ।

কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক (সার্বিক) গাজী বশির আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুল হাকিম, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, রোকেয়া মনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক সুফিয়া খাতুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আবদুল গফুর, উপজেলা কাজী সমিতির সভাপতি শেখ মহিবুল্যাহসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।