ঢাকাSunday , 5 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় নতুন অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আলতাফ হোসেনের দায়িত্বভার গ্রহণ


June 5, 2022 9:41 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার নতুন অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আলতাফ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ। রবিবার (০৫ জুন) বেলা ১১টায় মাদ্রাসার অধ্যক্ষ এর রুমে নতুন অধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আলতাফ হোসেন দায়িত্বভার গ্রহণ করলে তাকে মাদ্রাসা পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দ বরণ করে নেন এবং তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাতক্ষীরা আহছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রব ওয়ার্ছি, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আবু শোয়েব এবেল, আব্দুল আহাদ, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মো. আব্দুল হামিদ আজাদী, প্রভাষক নুর আহম্মাদ, প্রভাষক মো. আনোয়ারুল ইসলাম, প্রভাষক মো. মনিরুল ইসলাম, প্রভাষক নাছির উদ্দীন, মো. তৈয়্যবুর রহমান, মো. আবুল বাসার, মো. মোমিন আলী, মো. মিজানুর রহমান, মো. শহিদুল্লাহ, মেহেরুন নাহার, সাজেদা খাতুন, এন.ইউ.এম সাইফুল আলম, মো. আব্দুল করিম, মো. আব্দুল হামিদ, হাসনাহেনা পারভীন, মো. আমিনুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, কামরুজ্জামান, মো. সাইফুল ইসলাম, মো. হাবিবুর রহমান, মো. জাকারিয়া হোসাইন, মো. শামছুর রহমান ও সেলিনা খাতুন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।