ঢাকাSunday , 5 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় রুবী জেনারেল হাসপাতাল তথ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন


June 5, 2022 9:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রুবী জেনারেল হাসপাতাল তথ্য কেন্দ্র, টেলি মেডিসিন সেন্টার, ক্যান্সার ও কিডনী বিষয়ক সচেতনতা সভা এবং হাসপাতালের তথ্য কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে শহরের চায়না-বাংলা কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানে রুবী জেনারেল হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. সুজয় রঞ্জন দেব’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তথ্য কেন্দ্রের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আছাদুজ্জামান বাবু। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর ইসলাম, রুবী হাসপাতালের কিডনী বিশেষজ্ঞ ডা. অর্মিতাক্ষ দেব, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সৌম্য মুখার্জী ও রুবী হাসপাতালের ডেপুটি ম্যানেজার জন মোহাম্মদ মন্ডল প্রমুখ।

কোলকাতার রুবী জেনারেল হাসপাতালের তথ্য কেন্দ্র আফিয়া এন্টার প্রাইজ সংগ্রাম টাওয়ারের ২য় তলায় ভারতীয় ভিসা অফিস সংলগ্ন ইটাগাছা সাতক্ষীরা মানুষের সেবা দিয়ে যাচ্ছে। এখানে বাংলাদেশী রোগীদের জন্য বিশেষ সুবিধা সমূহ- অনকোলজী, (ক্যান্সার) আইভিএফ, কার্ডিওলজী, গ্যাস্ট্রো-এন্ট্রোলজী, নিউরোলজী, পালমোনোলজী অর্থাপেডিকস্ ও ব্যরিয়েটিকসহ তথ্য কেন্দ্রে ভারতীয় ডাক্তার দ্বারা টেলিওপিডি এর সু-ব্যবস্থা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি রুবী হাসপাতালকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ-ভারত বন্ধু রাষ্ট্র। এদেশের লক্ষ লক্ষ মানুষ ভারতে যায় চিকিৎসা নিতে। সেখানে গেলে অনেক অর্থ ও সময় ব্যয় হয়।

সাতক্ষীরায় যখন রুবী হাসপাতাল তথ্য কেন্দ্রে ও টেলিমেডিসিন সেন্টার এসেছে আমরা তাদের কাছে আসা করবো সাতক্ষীরার মানুষ তাদের থেকে ভাল স্বাস্থ্য সেবা সার্ভিস সুবিধা পাবে এই প্রত্যাশা রেখে রুবী হাসপাতালের বন্ধু কার্ড উদ্বোধন করেন। সভায় বিশেষজ্ঞ ডাক্তারগণ ক্যান্সার ও কিডনী রোগের ক্ষতিকর দিক সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনায় তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় করেন আফিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মামুনুর রশিদ শাওন ও সালমা পারভীন শিল্পী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।