ঢাকাSunday , 5 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পুরাতন সাতক্ষীরায় ব্যবসায়ীর মৃত্যু নিয়ে অপপ্রচারের অভিযোগ


June 5, 2022 9:56 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় এক ব্যবসায়ীর আকস্মিক মৃত্যুর ঘটনায় অপপ্রচারের অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি ওই পরিবার ও বিশিষ্ট ব্যক্তির্গের মান সম্মান ক্ষুণœ করতে একটি কুচক্রী মহল অপ্রপ্রচারে লিপ্ত হয়েছেন। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ‘নিহত ওই ব্যক্তি পুরাতন সাতক্ষীরা এলাকার বিমল ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৫০)। গত শুক্রবার রাতে পুরাতন সাতক্ষীরায় একটি পিকনিকে দাওয়াত খেয়ে বাড়ি ফিরলে প্রচন্ড গরমের কারণে হার্ট এ্যাটাক করলে তাৎক্ষণিক সাতক্ষীরা সিবি হাসপাতালে নিলে রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে শনিবার দুপুরে তার মৃতদেহ সৎকার করেন পরিবারের লোকজন’। নিহতের পরিবারের অভিযোগ বিপ্লব ঘোষের মৃত্যুকে স্থানীয় কয়েকটি পত্রিকায় অতিরিক্ত মদপান করায় ব্যবসায়ীর মৃত্যু উল্লেখ করেছেন। অথচ কোন পত্রিকা অফিস থেকে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হয়নি। মনগড়া কথা লিখে ওই পরিবারের এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের মান-সম্মান নষ্ট করা হয়েছে বলে দাবি তাদের। পরিবারের সদস্যরা বলেন, ‘মিথ্যা সংবাদ দিয়ে আমাদেরকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। পরবর্তীতে এমন কোন মিথ্যা সংবাদ পরিবেশন করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব’।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।