ঢাকাSunday , 5 June 2022
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

গাবুরায় ক্যামেরা লাগানো কচ্ছপ উদ্ধার

admin
June 5, 2022 10:04 pm
Link Copied!

আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : গাবুরায় কপোতাক্ষ নদীতে ক্যামেরা লাগানো একটি বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়েছে। শনিবার (০৫ জুন) শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে নাপিতখালী এলাকায় মোঃ হামিদ গাজীর বড় ছেলে মোঃ হারুন নদীতে মাছ ধরতে যায়। তার জালে ক্যামেরা লাগানো কচ্ছপটি ধরা পড়ে। কচ্ছপটি ধরা পড়ার পর সেটি প্রথমে স্থানীয় লোকজন উদ্ধার করে। গাবুরা জনসাধারণ বন বিভাগকে খবর দিলে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যান। কচ্ছপটিকে সেখান থেকে নিয়ে সুন্দরবনের অবমুক্ত করা হয়েছে।

কবাদক ফরেষ্ট স্টেশন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, গাবুরা নাপিতখালী গ্রামের হারুনের জালে কচ্ছপটি আটকা পড়ে। সেখান থেকে সংবাদ পেলে আমারা উদ্ধার করে নিয়ে সুন্দরবনে অবমুক্ত করছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।