ঢাকাSaturday , 4 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-


June 4, 2022 9:49 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : “ভিটামিন “এ” খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন অফিস সাতক্ষীরার আয়োজনে শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় অফিসটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালা।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকারের সভাপতিত্বে ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী।
কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. আমানাত উল্লাহ, ডা. পুলক কুমার চক্রবর্তী, সিয়ির সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদারসহ প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

কর্মশালায় এ সময় জানানো হয়, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। সাতক্ষীরার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৭৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২০ হাজার ৮২৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে। আর এ জন্য জেলার মোট ২ হাজার ৩১ টি টিকাদান কেন্দ্রে ৬২১ জন সরকারী ও ২১৮ জন বেসরকারী স্বাস্থ্য কর্মীসহ ৪ হাজার ৬২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।