ডেস্ক রিপোর্ট : দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন কলারোয়া পৌরসভার ঝিকরা এলাকার মো. ছবেদ আলী গাজীর ছেলে মো. সেলিম হোসেন গাজী (৪৫) এবং পার্শ¦বর্তী তুলশীডাঙ্গা এলাকার মো. মোসলেম আলী মোড়লের ছেলে মো. রবিউল ইসলাম (৪২)।
শুক্রবার বিকেলে সাতক্ষীরা পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে তাদেরকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
