ঢাকাSaturday , 4 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


June 4, 2022 9:54 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের মোহনা বাজার সংলগ্ন মাঠে গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা ও প্রতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
কাজিডাঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের আয়োজনে শনিবার হাড়ী ভাঙ্গা ও নেটের মধ্যে হাঁস ধরাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

প্রীতি ফুটবল ম্যাচে কাজিডাঙ্গা বিবাহিত ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে অবিবাহিত একাদশ।
খেলার প্রথমার্ধের ২২ মিনিটের মাথায় অবিবাহিত দলের অধিনায়ক রাহাজুল গাজী গোল করে দলকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটের মাথায় জনি মুন্সী গোল করে দলের বিজয় নিশ্চিত করে।
খেলা পরিচালনা করেন রুবেল শেখ, সহকারী রেফারী ছিলেন শেখ সোহাগ ও রাসিব খান।
পরে পুরস্কার বিতরণকালে উপস্থিত ছিলেন কাজিডাঙ্গা স্বেচ্ছাসেবী যুব সংঘের সভাপতি সেখ রেজাউল করিম, সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, ইসলামকাটি ইউনিয়নের ০১নং ওয়ার্ডের ইউপি সদস্য মাসুম বিল্লাল গাজী, ইসলামকাটি ইউনিয়ন যুবলীগের সহ-সভপতি মো.আমিনুর গাজী, মাস্টার জাকির হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।