আজ ২ জুন বিকাল ৪টায় ৭১র বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির নেতৃবৃন্দ সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা- তুজ-জোহরার সাথে তাঁর কার্যালয়ে সাতক্ষীরা সদরের বধ্যভূমি (দীনেশ কর্মকারের বাড়ী সংলগ্ন)র স্থান নির্ধানের বিষয়ে মতবিনিময় সভা হয়। সভায় উপস্থিত ছিলেন বধ্যভূমি স্মৃতি সংরক্ষণ কমিটির আহŸায়ক অধ্যক্ষ সুভাষ সরকার, সদস্য সচিব এড. ফাহিমূল হক কিসলু, জাসদ সভাপতি শেখ ওবায়েদ সুলতান বাবলু, একাত্তরের ঘাতক দালাল নিমূল কমিটির আহŸায়ক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, বাজাসদ সাধারন সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী , জেলা আওয়ামীলীগের আইন সম্পাদক এড. ওসমান গনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব ও প্রধান শিক্ষক লায়লা পারভিন সেজুতি, স্বদেশের নির্বাহী মধাব দত্ত প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, ‘ সাতক্ষীরাবাসীর আবেগ হচ্ছে যেখানে শহীদদেও গণ কবর দেওয়া হয়েছিল সেই স্থানটিতে স্মৃতিফলকটি সির্মিত হোক।’
অত্যান্ত আন্তরিকতা ও ধৈয্য সহকারে নির্বাহী কর্মকতা নেতৃবৃন্দের মতামত শোনেন এবং সেমত প্রতিবেদন দেওয়ার বিষয় বিবেচনা করবেন বলে আশ^স্ত করেন। তবে তিনি উল্লেখ করেন, স্থান নিদ্ধারনের বিষয়টি সম্পূর্ণ ভাবে মন্ত্রানালয়ের হাতে সংরক্ষিত।
উল্লেখ্য ৭১র স্মৃতি সংরক্ষণ কমিটি ২০১৩ সাল থেকে নিয়মিত ভাবে দাবীটি উপস্থাপন করে আসছেন এবং প্রধান জাতীয় দিবস সমুহে সংশ্লিষ্ঠ এলাকাতে মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভা করে আসছেন। এবারে প্রশাসনের পক্ষ হতে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসে প্রতীকি স্মৃতিফলক নির্মান ও শ্রদ্ধা নিবেদন করা হয়। (সংবাদ বিজ্ঞপ্তি)।
