ঢাকাThursday , 2 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিক্ষা জাতীয়করণ এবং শিক্ষার বৈষম্য নিরসনের দাবীতে মানববন্ধন


June 2, 2022 11:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা জাতীয়করণ এবং শিক্ষার বৈষম্য নিরসনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০ টায় সাতক্ষীরা সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলাম।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহমান, জেলা কমিটির সদস্য অধ্যক্ষ আবু সাঈদ, জেলার সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতি জেলার সভাপতি অধ্যক্ষ আজিজুর রহমান, জেলা বাকশিসের সহ-সভাপতি অধ্যক্ষ শিব পদ গাইন, সদস্য অধ্যাপক নুর মোহাম্মাদ পাড়, অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক হিরুলাল, প্রভাষক সুতপারাহা প্রমুখ। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার প্রচার সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ এর পরিচালনায় বক্তারা অবিলম্বে বৈষম্য মূলক শিক্ষানীতি বাতিল, শিক্ষা জাতীয়করণ ও নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠাগুলোকে এমপিও ভুক্তির জোর দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।