ঢাকাThursday , 2 June 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং/গোডাউন শ্রমিক ইউনিয়ন ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ


June 2, 2022 9:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ প্রার্থীদের নির্বাচনি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (০২ জুৃন) নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচন কমিশনারগণ। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর প্রধান নির্বাচন কমিশনার ছাইফুল করিম সাবু, সহকারী নির্বাচন কমিশনার জিয়াউর বিন সেলিম যাদু ও সহকারী নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেন প্রার্থীদের নির্বাচনি প্রতীক বরাদ্দ দেন।

ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ এর নির্বাচনে সভাপতি পদে মো. এরশাদ আলী প্রতীক মটরসাইকেল ও আনারুল ইসলাম প্রতীক চেয়ার, সহ-সভাপতি পদে নজরুল ইসলাম গরুর গাড়ী, আলমগীর হোসেন প্রতীক রিকসা ও আরিজুল ইসলাম প্রতীক মই, সাধারণ সম্পাদক পদে মো. তরিকুল ইসলাম প্রতীক বাইসাইকেল ও হাফিজুল ইসলাম প্রতিীক আনারস, সহ-সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম প্রতীক আপেল, রাজু হোসেন প্রতীক টেলিভিশন ও মনিরুল ইসলাম প্রতীক ডাব, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলাম খেঁজুর গাছ, খাদেমুল ইসলাম প্রতীক চশমা ও কুতুব উদ্দীন গাজী প্রতীক কাপ পিরিস, কোষাধ্যক্ষ পদে কামরুল ইসলাম প্রতীক কবুতর ও আল-আমিন হোসেন প্রতীক শাপলা, প্রচার সম্পাদক পদে মো. কারিমুল ইসলাম প্রতীক টেলিফোন ও সেলিম মোল্যা প্রতীক বল, দপ্তর সম্পাদক পদে মিজানুর রহমান প্রতীক দোয়াত কলম, ইয়াছিন আলী প্রতীক মোরগ ও ইদ্রিস আলী প্রতীক মাছ, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে নুর ইসলাম প্রতীক কলস ও মনিরুল ইসলাম প্রতীক কোদাল, সমাজকল্যাণ সম্পাদক পদে জাকির হোসেন প্রতীক টিয়া পাখী, সিরাজুল ইসলাম প্রতীক কলম ও আমির হামজা প্রতীক ডালিম এবং কার্যনির্বাহী সদস্য পদে আল-আমিন প্রতীক একতারা, নজরুল ইসলাম প্রতীক ব্যালচা, রেজাউল গাজী প্রতীক ঘুড়ি, মনিরুল ইসলাম প্রতীক ছুটির ঘন্টা, ইউনুছ আলী প্রতীক লাটিম, শরিফুল ইসলাম প্রতীক খরগোশ, আঃ মালেক প্রতীক টিফিন ক্যারিয়ার, মছিয়ার রহমান প্রতীক হাত কড়াত, হযরত আলী প্রতীক বেঞ্চ, আবু-হাসান প্রতীক তবলা, লুৎফর রহমান প্রতীক মোমবাতি, রবিউল ইসলাম প্রতীক হুগ ও রফিকুল ইসলাম বৈদ্যুতিক বাল্ব।

অপরদিকে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর প্রধান নির্বাচন কমিশনার শেখ হারুন উর রশিদ, সহকারী নির্বাচন কমিশনার এ্যাড.শেখ তামিম আহমেদ সোহাগ ও সহকারী নির্বাচন কমিশনার শেখ শাহাঙ্গীর হোসেন সাহিন প্রার্থীদের নির্বাচনি প্রতীক বরাদ্দ দেন। ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর নির্বাচনে সভাপতি পদে মো. আনারুল ইসলাম প্রতীক পেয়েছেন বটগাছ, মো. রেজাউল করিম প্রতীক ট্রাক, হারান চন্দ্র ঘোষ প্রতীক ছাতা ও নজরুল ইসলাম প্রতীক ঘোড়া, সহ-সভাপতি পদে মো. তুহিন হোসেন প্রতীক উড়োজাহাজ ও মো. আলিম প্রতীক হাতি, সাধারণ সম্পাদক পদে মো. মাসুদ আলম প্রতীক হাঁস, মো. হাবিবুর রহমান প্রতীক গীটার, মো. হাফিজুল ইসলাম প্রতীক সিংহ ও মো. হারুনার রশিদ প্রতীক হারিকেন, সহ-সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল আলিম প্রতীক হাতপাখা ও মো. সিরাজ মোল্যা প্রতীক আম, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু সাইদ প্রতীক টেবিল মো. শওকাত আলী প্রতীক ট্রাক্টর, কোষাধ্যক্ষ পদে সুজিত কুমার সরকার বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, প্রচার সম্পাদক পদে মো. আলী হোসেন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, দপ্তর সম্পাদক পদে আসাদুল ইসলাম প্রতীক সিলিং ফ্যান ও কৃষ্ণ পদ গাইন প্রতীক দোয়েল পাখি, ক্রীড়া ও সংস্কৃতিক সম্পাদক পদে মনিরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত, সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আবুল কাশেম প্রতীক বক, মো. আকরম হোসেন প্রতীক ইজিবাইক ও মো. সাদেক আলী প্রতীক টেবিল ঘড়ি, এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. মুনছুর আলী প্রতীক পালকি, মো. রকিবুল হাসান হারুন প্রতীক তলোয়ার, মনিরুল ইসলাম প্রতীক রেডিও, মহিদ বিশ^াস প্রতীক উদীয়মান সূর্য, মো. আঃ গফ্ফার প্রতীক কলা, আলতাফ হোসেন প্রতীক গøাস, মো. আঃ ছাত্তার প্রতীক প্লাস ও মো. বাবলু হোসেন প্রতীক ইট। ভোট গ্রহণের তারিখ ১১/০৬/২০২২। ভোমরা স্থলবন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১১৫৯ ও ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-১১৫৫ এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২২ এর নির্বাচনকে কেন্দ্র করে ভোমরা স্থলবন্দর এলাকায় উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।