ঢাকাTuesday , 31 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় এক কেজি গাঁজাসহ নারী আটক


May 31, 2022 9:37 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ঘাস ভর্তি বস্তার মধ্যে গাঁজা পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে র‌্যাব এর অভিযানে এক নারীকে এক কেজি গাজাসহ আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে সাতক্ষীরা সদরের শিকড়ি গ্রাম থেকে এ আটকের ঘটনা ঘটে। আটককৃত নারীর নাম ইসমাতারা বেগম ওরফে ময়না (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শিকড়ি গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।

খুলনা র‌্যাব- ৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সহকারি পুলিশ সুপার পহন চাকমা জানান, ঘাসের বস্তার মধ্যে রেখে গাজা পাচার করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার বিকেল চারা ৫০ মিনিটে সদর উপজেলার শিকড়ী গ্রামের আব্দুল কুদ্দুসের বাড়ির সামনে অবস্থান করে র‌্যাব সদস্যরা। এ সময় ঘাসের বস্তাবহনকারি ইসমাতারা বেগম ওরফে ময়নাকে আটক করা হয়। বস্তার খুলে ঘাসের মধ্যে পলিথিনে মোড়ানো এক কেজি গাজা জব্দ করা হয়। আটক করা হয় ওই নারীকে।

তিনি আরো জানান, এ ঘটনায় সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের ডিএডি আব্দুল গফফার বাদি হয়ে মাদক আইনে মঙ্গলবার সন্ধ্যায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত ইসমাতারাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।