ঢাকাSunday , 29 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

স্যানিটারী ন্যাপকিন ব্যবসায়ীদের ফলোআপ প্রশিক্ষণ

admin
May 29, 2022 10:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা ও কলারোয়া পৗরসভার হোপ ফর দি পুওরেষ্ট (এইচপি) এর ওয়াস এসডিজি প্রকল্পের অধীনে স্যানিটারী ন্যাপকিন ব্যবসায়ীদের ফলোআপ প্রশিক্ষণের আয়োজন করা হয়। সাতক্ষীরার প্রাণকেন্দ্র ম্যানগ্রোভ হল রুমে দিন ব্যাপী অনুষ্ঠেয় প্রশিক্ষণের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসার মোঃ করিমুল হক। প্রশিক্ষণ প্রদান করেন অত্র সংস্থার সাতক্ষীরা ফিল্ড অফিসের মার্কেট ডেভেল্পমেন্ট অফিসার নন্দিতা রানী দত্ত ও টাউন কো-অর্ডিনেটর মৃনাল কুমার সরকার। কারিগরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক রাবেয়া খাতুন।

প্রশিক্ষণের মাধ্যমে স্যানিটারী ন্যাপকিন ঊৎপাদনে বাধা ও বাধাসমুহ দূর করার কৌশল নিয়ে আলোচনা করা হয় ও পণ্যের গুণগতমান ও বাজার উপযোগী পণ্য উৎপাদন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সালমা খাতুন, রতœা খাতুন, বৃষ্টি খাতুন, সাবিহা সুলতানা, হোসনে আরা, হালিমা খাতুন, তাহেরা পারভীন হীরা ও জেসমিন আরাসহ অন্যান্য।

প্রশিক্ষণে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন কনজুমার গ্রæপ সদস্য ফতেমা খাতুন ও হোসনে আরা। উৎপাদিত পণ্য সহজ মূল্যে কিশোরীদের নিকট পৌছে দেওয়ার কৌশল নিয়ে ও আলোচনা করা হয় এবং অংশগ্রহণকারীরা গুণগতমানের পণ্য উৎপাদন ও ওয়াস সেবা বঞ্চিত মানুষের কাছে পৌছে দিতে সক্ষম হকেন। প্রশিক্ষণের সমপানী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।