ঢাকাSunday , 29 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের রতনপুর ইউপি চেয়ারম্যানকে চিরকুট লিখে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি 

admin
May 29, 2022 10:33 pm
Link Copied!
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউপি  চেয়ারম্যান আলিম আল রাজি টোকনকে চিরকুট লিখে তার অফিসে কাফনের কাপড় রেখে হত্যার হুমকি দিয়ে চিঠি দিয়েছে দুর্বৃত্তরা
শনিবার রাতে চেয়ারম্যানের কার্যালয়ের জানালা ভেঙে এ চিরকুট ও কাফনের কাপড় রেখে যায় দুর্বৃত্তরা।
রবিবার সকালে ইউনিয়ন পরিষদের ঝাড়ুদার রহিমা খাতুন ঝাড়ু দেওয়ার সময় তার চোখে পড়লে বিষয়টি ইউনিয়ন পরিষদ সচিব ও সদস্যদের জানায়।
খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন পরিষদে জড়ো হতে থাকে।
ওই সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন ঢাকায় অবস্থান করছিল।
খবর পেয়ে থানা হতে উপ-পরিদর্শক খবির হোসেন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সচিব আহাদুর রহমান রবিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
এ ব্যাপারে চেয়ারম্যান আলিম আল রাজি টোকন এর নিকট জানতে চাইলে, তিনি ঢাকায় অবস্থান করছে বলে সাংবাদিকদের জানান।
 উপ পরিদর্শক খবির হোসেন জানান, বিষয়টি নিয়ে থানায় একটি জিডি হয়েছে। তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।