ঢাকাSaturday , 28 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন


May 28, 2022 10:07 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কালিগঞ্জের ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গাজী শওকত হোসেনের সভাপতিত্বে ইউপি সচিব শহীদুল ইসলাম ২০২২-২৩ অর্থ বছরে ৪০৯৯৬৯৫৫ টাকা (চার কোটি নয় লক্ষ ছিয়া নব্বই হাজার নয়শত পঞ্চান্ন) বাজেট ঘোষণা করেন।
অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন ফ্যাসিলেটর প্রীতিকণা, প্যনেল চেয়ারম্যান আব্দুর রব, সাংবাদিক এসএম গোলাম ফারুক,ডাক্তার আব্দুল কাদের,গোলাম মোস্তফা,আব্দুল কাদের, খায়রুল আলম রুবেল,আব্দুস সাত্তার,সংরক্ষিত ইউপি সদস্য শামছুন্নাহার,আমেনা বেগম, সুফিয়া বেগম।

মুক্ত আলোচনা করেন ইউনিয়নের বাসিন্দা রাজবুল হাসান রাজু,জি এম ফজর আলি, আব্দুর রহিম,তাপস মল্লিক, প্রমুখ। এ সময় ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।