ঢাকাSaturday , 28 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু


May 28, 2022 10:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: দ্রুতগামি ট্রাকের ধাক্কায় এক মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টার দিকে সাতক্ষীরার দেবহাটা উপজেলার গরানবাড়িয়া কদমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ। নিহত মোটর সাইকেল চালকের নাম আশরাফুল ইসলাম সোনা (৪৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোফাজ্জেল মোড়লের ছেলে।

ফায়ার সার্ভিস এÐ সিভিল ডিফেন্স সখীপুর শাখার স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, আশরাফুল ইসলাম সোনা শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে মোটর সাইকেলে কালিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। সকাল সোয়া ১১টার দিকে সাতক্ষীরা- কালিগঞ্জ সড়কের দেবহাটা উপজেলার গাজীরহাটের নিকটবর্তী গরানবাড়িয়া কদমতলা নামক স্থানে সাতক্ষীরাগামি একটি দ্রæতগামি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা মারে। এতে তিনি মারাত্মক জকশ হন। খবর পেয়ে তারা তাকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্যকমপে¬ক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

দেবহাটা থানার উপপরিদর্শক হাফিজুর রহমান সড়ক দুর্ঘটনায় আশরাফুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স থেকে থানায় আনার প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।