ঢাকাSaturday , 28 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ


May 28, 2022 10:14 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২২ বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) বিকালে সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রাণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর কল্লোল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা’র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ^াস, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শেখ নাসেরুল হক, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী আকতার হোসেন, ইকবল কবির খান বাপ্পি, শেখ হেদায়েতুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ মুসফিকুর রহমান মিল্টন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, জেলা ক্রীড়া সংস্থার মহিলা সদস্য শিমুন শামস্, জেলা ফুটবল এসোসিয়েশনের ট্রেজারার শেখ মাসুদ আলী, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, সহকারি কৃষি অফিসার কিরন্ময় সরকার প্রমুখ।

সাতক্ষীরায় জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট ২০২২ বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলায় মুখো-মুখি হয় কালিগঞ্জ উপজেলা দল বনাম শ্যামনগর উপজেলা দল। খেলায় কালিগঞ্জ উপজেলা দলকে ৬-০ গোলে পরাজিত করে শ্যামনগর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা অনুর্দ্ধ-১৭ এর ফাইনাল খেলায় কলারোয়া উপজেলা দলকে ৫-০ গোলে হারিয়ে সাতক্ষীরা সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফুটবল খেলায় রেফারী ছিলেন রাহুল, সহকারি এনামুজ্জামান জনি। এসময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও জেলা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।