ঢাকাSaturday , 28 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় ওয়ান শুটারগানসহ এক যুবক আটক


May 28, 2022 10:26 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : কলারোয়ায় র‌্যাবের অভিযানে একটি ওয়ান শুটারগানসহ এক যুবককে আটক করা হয়েছে। উপজেলার জালালাবাদে এলাকা থেকে শনিবার ভোর রাতে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক যুবকের নাম মুকুন্দ সানা (৩০)। তিনি কলারোয়া উপজেলার একরা গ্রামের বাছের সানার ছেলে।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার পহন চাকমা জানান, কলারোয়া উপজেলার জালালাবাদ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদক দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে একটি ওয়ান শুটারগান ও দুটি মোবাইলফোনসহ উক্ত মুকুন্দ সানাকে হাতে নাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটক মুকুন্দ সানার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।